• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগের সহসভাপতি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ৯ জুলাই ২০২৬, ০৭:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন মিলন। আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তবে সরকারি একটি কামিল মাদ্রাসায় এ যোগদান অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বুধবার (৮ জুলাই) হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন আক্তার হোসেন মিলন। এ সময় স্থানীয় জামায়াতের নেতারা তাকে দলে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে আক্তার হোসেন মিলন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি কমলনগর উপজেলা ও ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

অন্যদিকে, সরকারি একটি কামিল মাদ্রাসায় রাজনৈতিক দলের যোগদান অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলেও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বান্দরবানে শতাধিক পর্যটককে উদ্ধার করলো বিজিবি
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ
ছবি: সংগৃহীত
সিলেটে দ্রুত বৃদ্ধি পাচ্ছে নদ-নদীর পানি, আকস্মিক বন্যার শঙ্কা