• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আলোচিত মনির হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ১২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় আলোচিত মনির মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. মতিবুর রহমান মতিউর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বুধবার (৮ জুলাই) রাতে ঢাকার বংশাল থানাধীন কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ভৈরবের মৃত সফির উদ্দিনের ছেলে।

জানা যায়, আসামি মতিউর রহমানের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিষয়ে ভিকটিম মনির মিয়াদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। গত শুক্রবার (২২ মে) দুপুর উক্ত জমি-জমা সংক্রান্ত বিরোধ পারিবারিকভাবে মীমাংসার উদ্দেশ্যে উভয় পক্ষ একত্রিত হয়। এ সময় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিউর লাঠি দিয়ে মনিরের পিতাকে আঘাত করার চেষ্টা করলে, মনির তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন।

এ সময় মতিউরসহ অন্যান্য আসামিরা মনিকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ছবি: সংগৃহীত
৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
ছবি: সংগৃহীত
জামায়াতে যোগ দিলেন আওয়ামী লীগের সহসভাপতি