• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণ-অভ্যুত্থানের তথ্য সংগ্রহ করছে সরকার

   ২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টের ইতিহাস সংরক্ষণের জন্য অভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহ করছে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে গণঅভ্যুত্থানকালীন গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাবলির স্থিরচিত্র, ভিডিও ফুটেজ আহ্বান করা হচ্ছে। গণঅভ্যুত্থানকালীন ধারণ করা স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গুগল ড্রাইভে ([email protected]) আপলোড করতে অনুরোধ করা হলো।

এছাড়া এসব তথ্য (স্থিরচিত্র, ভিডিও ফুটেজ ও ডকুমেন্টারি) বর্ণিত সময়ের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (দ্বিতীয় তলা, ভবন নম্বর-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা-১০০০) পেনড্রাইভে ডাকযোগে বা সরাসরি হস্তান্তর করা যাবে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য