• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ১০:৪১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলগেট এলাকা থেকে প্রায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (৯ নভেম্বর) রাতে সদর থানা পুলিশের ওসি (তদন্ত) অমিতাভ দাশ তালুকদারের নেতৃত্বে এসআই জিন্নাতের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকার মো. ইয়াসিন মিয়া (৩০) এবং মো. আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে দুইটি ব্যাগে প্রায় ১০ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, “এই মাল আমাদের নয়, আমোদাবাদের জামালের মাল, আমরা শুধু লেবার।”

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) অমিতাভ দাশ তালুকদার বলেন, “আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক থেকে গাছ ও ধ্বংসাবশেষ অপসারণে কাজ করছেন বিজিবি সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
বন্যা-ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্ধারে বিজিবি
ছবি: সংগৃহীত
বন্যার্তদের পাশে দাঁড়াতে যুবদলের আহ্বান
টানা বর্ষণের কারণে আপাতত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র।  ছবি: ভিওডি বাংলা
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ