• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাবিবসহ পাঁচজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক    ১০ নভেম্বর ২০২৫, ১১:২১ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দু'জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল নিজেদের জবানবন্দি পেশ করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন দুজন সাক্ষীর জবানবন্দি নেয়ার কথা রয়েছে। গত ৪ নভেম্বর সাক্ষ্য দেন দুজন সাক্ষী। তাদের একজন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান ও তদন্ত সংস্থার সহকারী লাইব্রেরিয়ান কনস্টেবল আবু বকর সিদ্দিক।

সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন ও গ্রেপ্তার চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সারওয়ার জাহান। এখন পর্যন্ত এ মামলায় ছয়জনের জবানবন্দি নেয়া হয়েছে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
মঞ্জুরুল আহসান মুন্সী: কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ
পরীক্ষা শুক্রবার ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ