• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শরীয়তপুরে আইনজীবী সমিতি ভবনে বোমা হামলা

শরীয়তপুর প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারে বোমা হামলার ঘটনা ঘটেছে। 

রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ভবনের সামনে বোমা নিক্ষেপ করে। এতে প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চিকন্দী আইনজীবী সমিতির সদস্যরা ভবন প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ঢাকায় লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, শরীয়তপুরে এই হামলাও তারই অংশ। তারা আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভিওডি বাংলা/ এমএম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক থেকে গাছ ও ধ্বংসাবশেষ অপসারণে কাজ করছেন বিজিবি সদস্যরা। ছবি: ভিওডি বাংলা
বন্যা-ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্ধারে বিজিবি
ছবি: সংগৃহীত
বন্যার্তদের পাশে দাঁড়াতে যুবদলের আহ্বান
টানা বর্ষণের কারণে আপাতত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র।  ছবি: ভিওডি বাংলা
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১২ জুলাই পর্যন্ত বন্ধ