• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

রাজবাড়ীতে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকায় মোবাইল দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনায় চুরিকৃত তিনটি মোবাইল ফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য অনিক হোসেন (২৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রোববার (৯ নভেম্বর) রাতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন পূর্ব গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অনিক রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের লিটন খানের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাত আড়াইটার দিকে রাজবাড়ীর খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার “মেসার্স আরাফ ট্রেডার্স” নামের মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন ও ৪টি এয়ারপড চুরি হয়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর র‌্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অনিককে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে তিনটি চুরিকৃত মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক স্বীকার করেছে, সে আন্তঃজেলা মোবাইল চোরচক্রের সক্রিয় সদস্য।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ