• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাকিস্তানের জন্য নয়, সন্ত্রাসবাদের কারণেই থমকে আছে সার্ক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ রাজধানীতে ২০ মিনিটের বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে এলাকাবাসী ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

সৈয়দপুরে মা ও শিশু সহায়তা পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর সৈয়দপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর-২০২৪-২০২৫ অর্থ বছরে পৌরসভা পর্যায়ে বাস্তবায়নাধীন মা ও শিশু  সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক পৌরসভা কমিটির অবহিতকরণ কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সৈয়দপুর পৌরসভার সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীদের নিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও এসআইএমসিবিপি’র প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকির সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুনাহার শাহাজাদী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ মেহদি ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী মোঃ এমএম আলী রেজা রাজু, কৃষি কর্মকর্তা ধীমান ভুষন, সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানসহ, পৌর কমিটির সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুনাহার শাহাজাদী জানান, গর্ভবর্তী মায়ের গর্ভকালীন চার মাস থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম ১হাজার দিনকে প্রাধান্য দিয়ে ৩বছর বয়স পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রীর
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ