• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৩ নভেম্বর ঘিরে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাস্তার পাশে পরিবহনে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এসব তেল দুর্বৃত্তরা অগ্নিসংযোগ বা অন্যান্য কাজে ব্যবহার করে থাকে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন, নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনা, ৩৫ হাজার বিজিবি ও সাড়ে পাঁচ লাখের বেশি আনসার মোতায়েত থাকবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করেছেন, মানবতাবিরোধী অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সকলকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী