• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উপদেষ্টা ড. আসিফ নজরুল

বিচারকের ছেলেকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পি.এম.
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি-সংগৃহীত

রাজশাহীতে বাসায় ঢুকে ছুরিকাঘাতের রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান (সুমন) নিহত ও স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ঘটনার পরপরই পুলিশকে দ্রুততম সময়ে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে।

আহত তাসমিন নাহারের চিকিৎসা যথাযথভাবে চলমান রাখতে সরকারের পক্ষ থেকে চিকিৎসার বিষয়ে নিবিড় নজরদারি করা হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রয়েছে।

মর্মান্তিক এ ঘটনায় নিহত সুমনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিচার বিভাগের সদস্য ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ