• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণের পক্ষে থাকতে হবে :দুদু

নিজস্ব প্রতিবেদক    ১৬ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু  বলেছেন, জনগণের পক্ষে থাকতে হবে যা মাওলানা ভাসানী এবং শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া করেছেন।

তিনি বলেন, মাওলানা ভাসানীর দেখানো জনগণের পক্ষে থাকার পথই অনুসরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, “আসুন, আমরা ক্ষমতা পাওয়ার চিন্তা নয় মানুষকে দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাটাই সামনে রাখি। গণতন্ত্র, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের আন্দোলনে মাওলানা ভাসানীর পথই আমাদের দিকনির্দেশনা।”

তিনি আরও বলেন, ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এই তিন সময়ের ইতিহাসে মাওলানা ভাসানী ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। জনগণের পক্ষে দৃঢ় অবস্থান, ন্যায়ের প্রতি অটল থাকা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এসব গুণে তিনি ছিলেন অসাধারণ নেতা।

দুদুর মতে, সমালোচকরা পর্যন্ত স্বীকার করেন মাওলানা ভাসানী কতটা প্রাসঙ্গিক ছিলেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন সংগ্রাম করেছেন।

তিনি বলেন, “মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আশীর্বাদ ও দোয়া করেছিলেন, আর জিয়া সেই পথই অনুসরণ করেছেন। আজও সেই আপসহীন আদর্শ বহন করছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।”

কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, - মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জামায়াত
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বিএনপির জনসভায় আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
সিঙ্গাপুরে পৌঁছে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস