• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিবরিয়াকে হত্যা: মুন্না

নিজস্ব প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পি.এম.
আব্দুল মোনায়েম মুন্না। ছবি: সংগৃহীত

দেশে নির্বাচন বানচালে কাজ করছে বিভিন্ন কৌশলী ও কুশীলবরা এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে এমন মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমাইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে 'ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়' শীর্ষক মতবিনিময় সভার আয়োজনে তিনি এ মন্তব্য করেন।

একই সাথে গোলাম কিবরিয়া হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
 
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার কারণে দেশে মবক্রেসি চালু হয়েছে মন্তব্য করে দেশকে সংকট থেকে বাঁচানোর জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
 
একই অনুষ্ঠানে কথা বলেন, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। বলেন, যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী দেশে যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেভাবে দায়িত্ব পালন করতে পারছে না।
 
এসময় তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের নির্বাচন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে প্রচার প্রচারণা করার আহ্বান জানান।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ