• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুষ্ঠু ভোটের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা ইসির

নিজস্ব প্রতিবেদক    ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তারা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলবে।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি বলেন, “একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই প্রতিশ্রুতি, এবং নির্বাচন কমিশন দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।” 

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং শান্তিপূর্ণ ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা অপরিহার্য।

সিইসি আরও উল্লেখ করেন, ভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বড়। দলগুলো যদি আন্তরিকভাবে কাজ করে, কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না। তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা