• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুরনো চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে: সিইসি

   ৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের বঞ্চনা ঘোচাতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, মানুষ এতদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা সেই বঞ্চনা দূর করতে চাই। নির্বাচন কমিশন এ লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় নাসির উদ্দিন বলেন, এই সরকারের উপর মানুষের যেমন প্রত্যাশা অনেক বেশি, আমাদের ওপরও তেমন প্রত্যাশা। সংস্কার কমিশনগুলো বানানো হয়েছে সংস্কারের মাধ্যমে অতীতকে বদলানোর জন্য। পুরনো চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ দিবেন জানি না, তবে আমার মনে হচ্ছে এরপর আমাদের আইন, বিধি-বিধানে পরিবর্তন আনতে হবে।

এ সময় নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মানুষের মাঝে এই মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, তারা ভোট দিতে চান। টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার এবং নতুন ভোটারের ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগের নির্বাচনগুলো যেভাবে কলুষিত হয়েছে সেটাকে পুনরুদ্ধার করতে আমাদের যা যা করা দরকার আমরা করবো। ভোটার তালিকা হালনাগাদে কোনো অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য