• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিন : ফারুক

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪২ পি.এম.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন,শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিল।বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিল।বিদ্যুৎ,ইন্টারনেট,পানির সংযোগ বন্ধ করে রেখেছিল।কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি!
অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেনি।তারা বিশ্বাস করতেন,একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে।আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।

তিনি বলেন,আওয়ামী প্রেতাত্মাদের সাথে আঁতাত করে যারা নির্বাচন ব্যহত করতে চান,তাদের বলতে চাই,এতে কোনো লাভ হবে না।ড ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে।

ভারতের উদ্দেশ্যে ফারুক বলেন,শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে,সে রায় কার্যকর করতে হবে।যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চান,তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরো বলেন,২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে,সে নির্বাচনে সকল কিছু ভুলে গিয়ে,তারেক রহমান যা বলবে তাই আমাদের শুনতে হবে।কে নমিনেশন পেল,কে পেল না,এসব বাদ দিয়ে,দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে,সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ