• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

ঢাকা-৬ ও ৭ এলাকায় গ্যাস সংকট সমাধানে তিতাসে ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ পি.এম.
ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৬ ও ৭ আসনের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজের সাথে সাক্ষাৎ করেন তিনি।

বৈঠক শেষে ইশরাক হোসেন জানান, ওয়ারী, সূত্রাপুর, গেন্ডারিয়া, বংশাল, চকবাজার ও কোতোয়ালি এলাকাসহ পুরান ঢাকার বিস্তীর্ণ জনপদে গ্যাসের অভাবে চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। ভুক্তভোগী এলাকাবাসীর সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে এর আগে তিনি সাবেক ওয়ার্ড কমিশনার ও কাউন্সিলরদের সাথে বৈঠক করেছেন।

গ্যাস সংকট সমাধানে তিতাসের এমডি আশ্বাস দিয়েছেন বলে জানান ইশরাক। তিনি বলেন, "এমডি মহোদয় জানিয়েছেন সমস্যাটি তাদের নজরে এসেছে এবং দ্রুতই তাদের টেকনিক্যাল টিম সরেজমিনে এলাকাগুলো পরিদর্শন করবে।"

অন্যদিকে, গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত বছরের তুলনায় এবছর জাতীয় গ্রিডে গ্যাস উৎপাদন কমেছে। আগে যেখানে ২৯০০ ইউনিট উৎপাদন হতো, তা এখন ২৭০০ ইউনিটে নেমে এসেছে। তবে এই সংকট মোকাবিলায় তাদের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ