• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপির ছয় দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত এবং আগামী ৭–১৩ ডিসেম্বর ছয় দিনব্যাপী “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সারা দেশের মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সময়ে রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ছয় দিনব্যাপী “দেশ গড়ার পরিকল্পনা”

সংবাদ সম্মেলনে আগামী ৭–১৩ ডিসেম্বর ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির বিস্তারিতও জানানো হয়। এই কর্মসূচি সফল করতে রিজভী আহমেদকে আহ্বায়ক এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে সদস্যসচিব করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।


৭ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮ ডিসেম্বর ছাত্রদলের আয়োজিত কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

৯ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের যৌথ কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১০ ডিসেম্বর যুবদল ও কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

১১ ডিসেম্বর বিএনপির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ডিসেম্বর বিএনপির আয়োজনে সমাপনী কর্মসূচি উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় দেশজুড়ে নেতাকর্মীদের একযোগে অংশগ্রহণ বিএনপির ঐক্য ও দৃঢ়তার প্রতীক হবে। একই সঙ্গে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি জাতীয় রাজনীতিতে নতুন গতি আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ