• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রবাসীদের লাগেজ কাণ্ডে ভাইরাল ভিডিও নিয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সৌদি আরব ফেরত একাধিক প্রবাসীকে ছেঁড়া লাগেজ এবং নিখোঁজ মালামাল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে যাত্রীদের রাগান্বিত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হতেও দেখা যায়। 

শুক্রবার (২৮ নভেম্বর) এই ঘটনাটি সম্পর্কে জানতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদের সঙ্গে যোগাযোগ করেন একটি গণমাধ্যম।

তিনি জানান, ভাইরাল ভিডিওটি নতুন নয়-এটি গত ১৪ নভেম্বরের। সেদিন সৌদি আরব থেকে ৭৮ জন বাংলাদেশি আউট পাসধারী যাত্রী ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশন-সংক্রান্ত কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেল্টে ব্যাগেজ নিতে গিয়ে তারা দেখতে পান, অধিকাংশ ব্যাগে কাটাছেঁড়া এবং ভেতরের মালামাল উধাও। এ নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দেয়।

নির্বাহী পরিচালক জানান, আউট পাসধারী এসব যাত্রী সৌদিতে বিভিন্ন কারণে আটক ছিলেন এবং সৌদি ইমিগ্রেশনের ব্যবস্থাপনায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি-৬১৮ ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে ঢাকায় ফেরত আসেন।

তিনি আরও বলেন, সম্প্রতি এ ধরনের লাগেজ কাটা ও মালামাল নিখোঁজ হওয়ার ঘটনা বেড়েছে। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে সৌদি প্রশাসনের কাছে জানিয়েছে। এয়ারলাইন্সের ব্যাখ্যা অনুযায়ী, আউট পাস যাত্রীদের মাথাপিছু গড়ে ১৫ কেজি হিসেবে সব মালামাল একত্রে বুকিং করা হয়। ফলে কোন ব্যাগে কার মালামাল রয়েছে, তা নির্দিষ্টভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে সৌদি ইমিগ্রেশন পুলিশ অনেক মালামাল জব্দ করলেও তার তালিকা এয়ারলাইন্সের কাছে থাকে না।

এসব কারণেই ঢাকায় পৌঁছানোর পর যাত্রীদের সামনে জটিল পরিস্থিতি তৈরি হয় বলে জানিয়েছেন নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী