• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

কড়াইল বস্তিতে

বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ পি.এম.
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম ছবি: ভিওডি বাংলা

দেশব্যাপী বিএনপির চেয়াপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া আয়োজনের অংশ হিসেবে কড়াইল বস্তি সংলগ্ন জামে মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এসময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আগত মুসল্লিদের কাছে দোয়া চান।

একইসাথে গত ২৫ নভেম্বর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত হেলথ ক্যাম্পের দ্বিতীয় দিন শুক্রবার কড়াইল বস্তি সংলগ্ন কড়াইল মসজিদের গলিতে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের ক্যাম্পে প্রথম দিনের মতোই বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে আগত শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন।

হেলথ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানকারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম জানান আজ দ্বিতীয় দিনেও মেডিসিন, সার্জারি, গাইনি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগ, চক্ষু, বক্ষব্যাধি, হৃদরোগ—সব বিভাগের চিকিৎসকরাই রোগীদের সেবা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবারের মত আজও সর্দি, কাশি, জ্বর, অগ্নিকান্ডে আহত হওয়া রোগীসহ বিভিন্ন সমস্যা নিয়ে আগত প্রায় ১৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

এসময় চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. নজরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ আব্দুল্লাহ, সার্জারি বিশেষজ্ঞ ডা. সায়েম আল মনসুর ফায়েজি, সার্জারি বিশেষজ্ঞ ডা. আহমেদ সামি আল হাসান, প্লাস্টিক সার্জন ডা. শরিফ, কনসালটেন্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম, ডা. নোমান আজিজি খান, ডা. সায়ন, ডা. সীমান্ত, ডা. বাদশা, ডা. তালহা, ডা. পিয়াস হাসান, ডা. রায়হান, ডা. আতিক তূর্য, ডা. সাকিব, ডা. আতিকা, ডা. শিহাব, ডা. সিফাত, ডা. আরেফীনসহ আরও অনেকে। এছাড়া শিহাব, রুহুল আমিন, মারুফ, তাহসিনসহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন দুইদিনব্যাপি এই মেডিকেল ক্যাম্পে।

এছাড়া ফিজিওথেরাপিস্ট তানভীর, মহসিন, এমট্যাবের নিয়াজ, রাফসানসহ বিভিন্ন চিকিৎসা-সংশ্লিষ্ট সংগঠন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও ক্যাম্প পরিচালনায় অংশ নেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ