• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেখ হাসিনার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

   ৬ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে। আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আক্তার হোসেন বলেন, দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই তলব করা হবে; আর হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানসহ তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর আগে দুদকে তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

এ ছাড়াও আজ ১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আবার প্রায় ২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম ১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

টেন্ডারবাজি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক বলেও জানান মহাপরিচালক আক্তার হোসেন।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য