• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

স্বৈরশাসন থেকে মুক্তির নির্বাচন সামনে: সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আশা প্রকাশ করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা হবে এবং তফসিল পেলেই বিএনপির প্রার্থীরা প্রচারণায় নামবেন। দীর্ঘ দেড় যুগ পর জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।’

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়ার হারবাং বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। তার দাবি, কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলে শুরু হয়েছিল এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বন্দরটি পুরোপুরি চালু হবে। তখন ছয় লেন মহাসড়ক নির্মাণ অত্যাবশ্যক হয়ে উঠবে।

সালাহউদ্দিন  অভিযোগ করে বলেন, ‘গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। গণতন্ত্রপ্রিয় জনগণের দীর্ঘ সংগ্রামে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে। এমন নির্বাচন প্রয়োজন, যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে।’

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য আপসহীন নেতৃত্ব দিয়েছেন।’ তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

এর আগে সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ