• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পি.এম.
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা-ফাইল ছবি

আগামী নির্বাচনে জনগণকে হ্যাঁ-না ভোটের বিষয়টি বোঝানো বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তথ্য সচিব জানান, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনসংযোগ কর্মকর্তা ও আঞ্চলিক তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তিনি বলেন, সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছভাবে করতে বদ্ধপরিকর এবং এ জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

মাহবুবা ফারজানা আরও বলেন, গত ১৫ বছরের নির্বাচনের অভিজ্ঞতা থেকে জনগণকে ভোটে অংশগ্রহণে আগ্রহী করে তুলতে হবে, বিশেষ করে তরুণ, নারী ও অনগ্রসর অঞ্চলের ভোটারদের। হ্যাঁ-না ভোটের বিষয়টিও সহজভাবে বোঝাতে হবে, কারণ জনগণ এ বিষয়ে অপরিচিত।

তিনি গুজব ও অপতথ্য দূর করতেও তথ্য কর্মকর্তাদের বিশেষ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং কর্মকর্তাদের নির্বাচনী আইন ও নিয়মকানুন সম্পর্কে জ্ঞান অর্জনের অনুরোধ জানান।

বৃহৎ প্রচারণার অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। এছাড়া, ৩০টি জেলায় সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা