• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কুসুম শিকদার

‘সুগার মামি হওয়ার বয়স এখন!’

বিনোদন ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পি.এম.
জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। সংগৃহীত ছবি
জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। সংগৃহীত ছবি

শোবিজের তারকাদের ঝলমলে জীবন দেখে অনেকেই ধরে নেন, অর্থনৈতিক স্বচ্ছলতার পেছনে অবশ্যই কোনো পুরুষের সাহায্য থাকে। সম্প্রতি এই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার।

একটি টেলিভিশন অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্ন, “তুমি কি সুগার মামি হতে চাও?” শুনে রসিকতা করে কুসুম বলেন, “ও মাই গড! এক ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল—আমার অনেক সুগার ড্যাডি আছে। তখন বলেছিলাম, সুগার ড্যাডির সময় কি এখনো আছে? এখন তো সুগার মামি হওয়ার বয়স!”

কুসুম শিকদার।

তিনি আরও বলেন, “এগুলো খুব বোকা কথা। যারা জানে না, তারাই এমন অনুমান করে। নতুন দর্শকরা আমার পোশাক বা গয়না দেখে ভাবতে পারেন, নিশ্চয়ই কারও সাহায্য আছে। কিন্তু আমি ২১ বছর বয়স থেকে উপার্জন করছি। মিডিয়ায় ২৩-২৫ বছর কাজ করেছি—অর্থনৈতিক স্বচ্ছলতা আমার নিজের পরিশ্রমের ফল।”

দীর্ঘদিন ধরে অভিনয় ও উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া কুসুম বড় ও ছোট পর্দা দুই জায়গাতেই সমান সফল। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’, ‘শঙ্খচিল’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি নতুন লুক বা ভিন্ন অবতারে হাজির হলে মুগ্ধতা ছড়ান।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক এফ আই মানিক
ছবি: সংগৃহীত
ভিয়েতনামে সেরা সিনেমার পুরস্কার জিতল বাংলাদেশের 'রইদ'
শবনম বুবলী
পুরান ঢাকার মেয়ে হয়ে ফিরছেন নায়িকা বুবলী