• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি    ৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ পি.এম.
চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মাত্র চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ আট গুণ বৃদ্ধি পেয়েছে, পাঁচ বছর ক্ষমতা থাকলে তাদের সম্পদ বৃদ্ধি পাবে এবার আপনারাই বলুন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের নিরালা মোড় শহীদ মিনারের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় এ কথা বলেন তিনি।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে জুলাই পদযাত্রা করেছে এনসিপি। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

এ সময় নাহিদ ইসলাম বলেন, এনসিপি আপনাদের দল, এনসিপি সাধারণ মানুষের কথা বলে। আমরা জুলাই সনদ বাস্তবায়নসহ সীমান্ত সুরক্ষা, কর্মসংস্থানের বাস্তবায়ন, কৃষকের ঘরে ঘরে বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য যাতে হাতের নাগালে থাকে তার জন্য কাজ করছি। আপনারা আমাদের পাশে থাকবেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান ও সদস্য সচিব মাসুদুর রহমান।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সংসদ ভবনে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজন, বাম জোটের ক্ষোভ
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রাজধানীতে মশাল মিছিল
ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩