টপ নিউজ
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, রাজধানীতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই ২০২৬, ০২:৫২ এ.এম.

ছবি: সংগৃহীত
সাভারে এনসিপির পদযাত্রায় বোমা হামলার ঘটনার প্রতিবাদে সোমবার (৬ জুলাই) গভীর রাতে রাজধানীতে মশাল মিছিল করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শাহবাগে গিয়ে মিছিল শেষ হলে জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এ সময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/এমএস//বিন্দু








মন্তব্য