• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমাদের দলে ২৬ জন মেসি আছে: মিসরীয় কোচ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৯:২২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বার্তা দিল মিশর। শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লিওনেল মেসিকে ঘিরে বাড়তি আলোচনায় না গিয়ে নিজেদের শক্তির কথাই তুলে ধরেছেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান।

মিশরের এই কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনার তারকা অধিনায়ককে নিয়ে তারা মোটেও চিন্তিত নন। বরং নিজেদের দলে একঝাঁক বিশ্বমানের খেলোয়াড় থাকার কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি।

মিসরীয় টেলিভিশন চ্যানেল ‘সাদা আল-বালাদ’-কে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম হাসান বলেন, ‘তাদের মেসি থাকতে পারে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ আছে। আর আমাদের স্কোয়াডে আরো ২৬ জন মেসি আছে। আশা করি, আল্লাহ্‌ আমাদের পুরস্কৃত করবেন।’

আর্জেন্টিনার অধিনায়ককে ঘিরে অতিরিক্ত মনোযোগ না দিতে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইব্রাহিম হাসান বলেন, ‘আমরা মেসিকে দেখছি না। আমরা খেলোয়াড়দের বলেছি মাঠে নেমে প্রতিপক্ষের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের খেলাটা খেলতে।’

মেসিকে ঠেকাতে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মিশরের সহকারী কোচ বলেন, ‘মেসির বিপক্ষে খেলা? আমরা এটা নিয়ে ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ মিসর দলের ওপর। প্রতিপক্ষ মেসি হোক বা অন্য কেউ, আমরা প্রতিটি ম্যাচে লড়াই করতে মাঠে নামি। আমাদের সালাহ আছে এবং সেই সঙ্গে একঝাঁক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে।’

চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিশর। গ্রুপ পর্ব পেরিয়ে ৩২ দলের রাউন্ডে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফারাওরা।

দলের লক্ষ্য নিয়ে ইব্রাহিম হাসান বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা খেলোয়াড়দের বলেছি, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি। টুর্নামেন্টের যতদূর সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ থেকে বিদায় তবু নতুন শুরুর আশা দেখছেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত
৫ গোলের থ্রিলারে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
রুদ্ধশ্বাস প্রথমার্ধ, ২–১ গোলে এগিয়ে ইংল্যান্ড