• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সন্ত্রাস-চাঁদাবাজ দমনের আহ্বান ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পি.এম.
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানসহ সারাদেশে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ভয়াবহ চাঁদাবাজি ও দখলবাজিতে নেমেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী আব্দুল আউয়াল মজুমদার।

সোমবার (৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তারা।

বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের ওপর হামলা করেছে চাঁদাবাজরা। চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছেন, যা চরম উদ্বেগজনক।

ইসলামী আন্দোলনের এ দুই নেতা বলেন, বরিশালের একটি ঘটনা দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা চাঁদার জন্য একজন বৃদ্ধ ব্যবসায়ীর অন্ডকোষে চেপে ধরে তার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে এবং ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে সরকারের বিরুদ্ধে চরম ঘৃণার জন্ম নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাস, চাঁদাবাজ, আধিপত্যবাদ বিস্তারকে কেন্দ্র করেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতা জেগে উঠেছিল। যা পরবর্তীতে সরকার পতনে রূপ নেয়। চাঁদাবাজদের কঠোরহস্তে দমন এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের বিরুদ্ধে তীব্র জনরোষ সৃষ্টি হবে।

তারা আরও বলেন, '২৪ এর ৩৬ দিনব্যাপী ছাত্র-জনতার আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্র-জনতা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জুলাই-এর রক্তকে ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে।

বিবৃতিতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’
ছবি: সংগৃহীত
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের প্রতিবাদ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম