• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্যক্তিস্বার্থ নয়, দেশ গড়াই এখন প্রধান লক্ষ্য: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ব্যক্তিগত মান–অভিমান কিংবা পাওয়া না পাওয়ার হিসাবের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। বাংলাদেশকে সমৃদ্ধ করা, কৃষক–শ্রমিকের পাশে দাঁড়ানো, বেকারত্ব দূর করা এবং আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে আরও সুসংহত করতে হবে। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (৬ জুলাই) রাজধানী জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ২০১১ সালে ৬ জুলাই জাতীয় সংসদের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিপ হুইপ বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা   বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক এর উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক আলোচনা সভায় তিনি সব কথা বলেন।

দুদু বলেন, এখন এমন একটি সময় এসেছে, যখন তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। ব্যক্তিগত অভিমান বা কে কী পেলেন, সে বিষয়টি বড় নয়; সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে কোনো আপস করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ করতে হলে গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে। কৃষক, শ্রমিক ও বেকারদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখার ওপর জোর দেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান অভিযোগ করেন, একটি বিশেষ মহল সরকার, বিএনপি ও দলটির নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে নেতা–কর্মীদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকলেই এসব অপপ্রচার মোকাবিলা করা সম্ভব।

জয়নাল আবেদীন ফারুকের ওপর ২০১১ সালে হামলার প্রসঙ্গ তুলে সাবেক এই সংসদ সদস্য বলেন, প্রকাশ্যে একজন সংসদ সদস্যের ওপর এমন হামলা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ন্যক্কারজনক ঘটনা। ওই হামলার বিচার হলে গণতন্ত্রের পূর্ণ বিকাশের প্রতিফলন দেখা যাবে।

তিনি আরও বলেন, অতীতে বিএনপির সভা–সমাবেশ করা ছিল অত্যন্ত কঠিন। সভা শেষে কে বাড়ি ফিরবেন আর কে কারাগারে যাবেন, সেই অনিশ্চয়তার মধ্যেও নেতা–কর্মীরা আন্দোলন চালিয়ে গেছেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাম্মী আক্তার, আয়োজক সংগঠনের সভাপতি এ বি এম ফারুক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ইসমাইল হোসেন সিরাজী সহ প্রমুখ।

ভিওডি বাংলা/সবুজ/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের প্রতিবাদ
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম
শামসুজ্জামান দুদু, আবদুস সালাম
১৮ বছর নির্যাতনের শিকার নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান দুদুর