• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দক্ষিণাঞ্চলে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৮:০১ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

প্রতিকূল আবহাওয়া ও কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসে প্রাণহানির ঘটনার প্রেক্ষিতে পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৬ জুলাই) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় এনসিপি।

বিবৃতি বলা হয়, মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।

এতে আরও বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এ পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এ ছাড়া স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রা এই মাসের শেষের দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে। 

জানা গেছে, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, এ দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। 

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল লোগো।
‘জাতীয়তাবাদী সাইবার দল’ বিএনপির সংগঠন নয়
ফাইল ছবি
গোপালগঞ্জে হচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’
ছবি: সংগৃহীত
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের প্রতিবাদ