• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৭:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই বন্দি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (৬ জুন) দেশটির উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শহরটি রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। খবরটি প্রকাশ করেছে রয়টার্স।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সূত্রপাত হয় রোববার থেকেই। সেখানে দণ্ডপ্রাপ্ত বন্দি ও বিচারাধীন বন্দিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে সহিংসতার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, কারাগারের ভেতরের বিভিন্ন অংশে এখনো তল্লাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। একই সঙ্গে হতাহতদের সঠিক সংখ্যা নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীলঙ্কা সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ওয়ারুনা গামাগে রয়টার্সকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। তবে এখনো তারা অপেক্ষমাণ অবস্থায় রয়েছে।

এদিকে স্থানীয় টেলিভিশন চ্যানেল ডেরানা টিভির ফুটেজে দেখা গেছে, কারাগারের বাইরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আহত বন্দিদের বহনকারী একটি পুলিশ বাস ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খামেনির শোক র‌্যালি শুরু, তেহরানে লাখো মানুষের সমাগম
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৩৪২
ছবি: সংগৃহীত
ইরানের শক্তি বাড়াতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া