• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতিতে ইসি

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৭:২২ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এটি জাতীয় নির্বাচনের মতোই সফল হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

সোমবার (৬ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান ইসি মাছউদ।

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সীমানা বিরোধ নিষ্পত্তি নিয়ে সরকারকে চিঠি দিবে ইসি। যাতে নির্দিষ্ট সময়ে সব নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করবো।

ইসি মাছউদ বলেন, আমরা আশা করি, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে। তবে গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

এসময় তিনি সাংবাদিকদের সংবাদে মিস লিড যাতে না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান।

এসময় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। আইন, সীমানা সব কিছু নিয়েই কাজ চলছে। স্থানীয় সরকার বিভাগের সাথে যোগাযোগ করে সীমানা সংক্রান্ত বিষয়ে কাজ করছে ইসি।

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর
প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের আমন্ত্রণ
ফাইল ছবি
এনআইডি সংশোধনে নতুন সিদ্ধান্ত ইসির