• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৬:৪১ পি.এম.
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
ছবি: সংগৃহীত

সরকারি ক্রয় কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও অর্থবহ করতে কমিটি পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ কমিটির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কার্যপদ্ধতি নির্ধারণ করবে।

পাবলিক প্রকিউরমেন্ট আইন (পিপিএ), ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫ এর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আওতাভুক্ত অংশ পর্যালোচনাসহ অধিকতর কার্যকর করার বিষয়ে সুপারিশ প্রণয়ন; এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কর্তৃক অর্পিত হবে।

কমিটির অন্য সদস্যরা হলেন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নৌপরিবহন এবং সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার,  বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহমেদ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব
৩ ঘণ্টায় মানসিক ভারসাম্যহীন তরুণীর পরিবারকে খুঁজে বের করল আনসার
ঠাকুরগাঁও থেকে খুলনা আনসারের উদ্যোগে মাত্র ৩ ঘণ্টায় মা-ভাইয়ের কাছে ফিরল মিলি
ছবি: ভিওডি বাংলা
এলডিসি উত্তরণে সম্ভাব্য ৩ বছরের সময়কে সুযোগ হিসেবে দেখছেন তথ্যমন্ত্রী