• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দাবি আদায়ে খোলা মাঠ বেছে নিতে আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার

   ৮ জানুয়ারী ২০২৫, ০২:২০ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

দাবি আদায়ে খোলা মাঠ বেছে নিতে আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ সময় তিনি বলেন, দাবি আদায়ে যারা রাজধানী ঢাকার রাজপথে নেমে আসেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের খোলা মাঠে কর্মসূচি আয়োজনের অনুরোধ করছি।

বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, ‘ইদানীং বিভিন্ন গোষ্ঠী দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে। তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব। যে কারণে ট্রাফিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে যায়।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘মিরপুর, এয়ারপোর্ট, রামপুরা রোডে বেশি সমস্যা। অনুরোধ, দাবি-দাওয়ার ব্যাপারে খোলা মাঠ বেছে নিন। টেবিলে সমস্যা সমাধানের চেষ্টা করুন।’

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য