• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নূর টাওয়ার’-এর বাণিজ্যিক ও আবাসিক অংশে আগুন-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর কেরানীগঞ্জে ‘জাবালে নূর টাওয়ার’-এ আগুন লাগার খবর পাওয়া গেছে। সাত ঘণ্টা অতিবাহিত হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

 শনিবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানান।

জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত হলেও বেইজমেন্ট একটিই। ১ম ও ২য় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ঝুট গোডাউন, উপরে আবাসিক কোয়ার্টার রয়েছে। বেজমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি হওয়ায় তালা ও শাটার কেটে আগুন নেভাতে হচ্ছে।

দোলন আরও জানান, আগুন লাগার সময় ধোঁয়ার কারণে ভবনে আতঙ্ক সৃষ্টি হয়। এখন পর্যন্ত ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী