• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আলোকিত পাঠশালার আয়োজনে পতাকা উত্তোলন ও সুধী সমাবেশ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ পি.এম.
আলোকিত পাঠশালার আয়োজনে পতাকা উত্তোলন ও সুধী সমাবেশ। ছবি: ভিওডি বাংলা
আলোকিত পাঠশালার আয়োজনে পতাকা উত্তোলন ও সুধী সমাবেশ। ছবি: ভিওডি বাংলা

"জ্ঞানের আলোই আসুক ভোর , খুলুক মনে মানবতার দোর" এই প্রতিপাদ্য কে সামনে রেখে। কুষ্টিয়া কুমারখালীতে আলোকিত পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পতাকা উত্তোলন ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কুমারখালী বাগুলাট ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর (নওদা পাড়া ) স্কুল মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আলোকিত পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, আব্দুল সাত্তার শেখের সভাপতিত্বে, আলোকিত পাঠশালার , প্রধান শিক্ষক, জেসমিন যুথীর সার্বিক তত্ত্বাবধানে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার ও চিত্র শিল্পী আবু সেলিম, বিশেষ অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সুধী সমাবেশ শুরু হয়।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে কুমারখালী উপজেলার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ মনোহরপুর (নওদা পাড়া ) আলোকিত পাঠশালায় এখানকার শিশুরা বিনামূল্যে পাঠদানের ব্যবস্থা করে দিয়েছে স্কুলের প্রধান শিক্ষক জেসমিন যুথী।

ভিওডি বাংলা/ মোশারফ হোসেন/ আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা
ছবি: সংগৃহীত
প্রতিমন্ত্রীর চিঠিতে সিএমপির সদরঘাট থানার ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত
সাংবাদিককে স্বাস্থ্য কর্মকর্তা ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’