• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে জাতি

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এ.এম.
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাকিস্তানি শোষকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন সম্মুখসারির যোদ্ধা। 

রোববার (১৪ ডিসেম্বর) ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বুদ্ধিজীবীরা তাঁদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, সাংস্কৃতিক চর্চা এবং ক্ষুরধার লেখনীর মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে ও মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি যুদ্ধকালীন সরকারকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত পরামর্শ দিয়ে জাতিকে বিজয়ের পথে এগিয়ে নিতেও তাঁদের অবদান ছিল অনন্য।

প্রধান উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়।

তিনি শহীদ বুদ্ধিজীবীসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের বিদেহ আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

ড. ইউনূস বলেন, বিজয়ের প্রাক্কালে শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও চিন্তাবিদসহ দেশের অসংখ্য মেধাবী সন্তানকে নির্মমভাবে গুম ও হত্যা করা হয়। স্বাধীনতার দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই ছিল স্বাধীনতাবিরোধীদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীরা একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার জাতিকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছে। এর মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের লালিত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আসুন আমরা গড়ে তুলি উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল