• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতে পালিয়ে গেছেন হাদির ওপর হামলাকারী: জুলকারনাইন

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পি.এম.
ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান-ছবি-ভিওডি বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্রপ্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো ঘটনায় মূল শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইকচালক আলমগীর হোসেন ভারতে পালিয়ে গেছেন বলে দাবি করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারা ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন। বর্তমানে তারা আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছেন।

সায়েরের তথ্য অনুযায়ী, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। তিনি তত্ত্বাবধানে তাদের অবস্থান নিশ্চিত করছেন।

সায়ী জানান, হাদির ওপর হামলা অত্যন্ত পরিকল্পিতভাবে চালানো হয়েছিল এবং একই ধরনের আরও কয়েকটি ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা রয়েছে। মূল শ্যুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হওয়ায় তিনি মাত্র একটি গুলি করতে সক্ষম হন। তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার।

তথ্য অনুযায়ী, ফয়সালের মতো আরেক অস্ত্রধারী ক্যাডার মো. সাজ্জাদকে গত ১৩ মে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আগে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যার মামলায় গ্রেপ্তার হলেও ২৯ জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্ত হন।

সায়ী বলেন, অনতিবিলম্বে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারী ক্যাডারদের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। তবে সরকারি কোনো দপ্তর থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী