• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাদিকে হত্যাচেষ্টায় পল্টন থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এ.এম.
শরিফ ওসমান হাদি। সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারী।

এর আগে গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ অবস্থায় সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮
রাজধানীতে আচরণবিধি উপেক্ষা করে সয়লাব রঙিন বিলবোর্ড ও পোস্টার
রাজধানীতে আচরণবিধি উপেক্ষা করে সয়লাব রঙিন বিলবোর্ড ও পোস্টার
যাত্রীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক
যাত্রীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক