{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে স্কুল শিক্ষার্থীসহ দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক স্থানে এক স্কুলছাত্রসহ দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওয়ারী থেকে উদ্ধার হওয়া ব্যক্তি চা দোকানের কর্মচারী মানিক (২৬) এবং যাত্রাবাড়ীর ঘটনা সংশ্লিষ্ট স্কুল শিক্ষার্থী মো. রনি (১০)।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল সুরতহাল প্রতিবেদনে জানান, মানিকের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাকশিলা সরকার বাড়ি। তার বাবা ইউনুস সরকার, যিনি মৃত। বর্তমানে মানিক ওয়ারী বিসিসি রোডের ৩৪/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

খবর পেয়ে শনিবার বিকেল চারটার দিকে ওই বাড়িতে গিয়ে পুলিশ মানিককে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

অপরদিকে, যাত্রাবাড়ীর ঘটনাস্থল ধোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. রনি। তার বাবা নুর আলম জানান, তাদের বাড়ি নোয়াখালী চাটখিল থানার শিবপুর এলাকায়। বর্তমানে তারা যাত্রাবাড়ীর পুবাইল এলাকায় নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তিনি বলেন, পড়ালেখার ফাঁকি দেয়ায় মা-বাবা তাকে সামান্য বকাঝকা করেছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির প্রথম ‘ক্লিনিং ডে’ কাল
ডিএসসিসির প্রথম ‘ক্লিনিং ডে’ কাল
ঢামেকের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ উদ্ধার
ঢামেকের জরুরি বিভাগের পাশে নারীর মরদেহ উদ্ধার
কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন
কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন