ধর্ষকদের ক্রসফায়ারের দাবি রাইট টক বাংলাদেশের

সারাদেশে শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ। এ সময় ধর্ষকদের ক্রসফায়ার ও মাদকের আস্তানা ধ্বংসের দাবি জানান সংগঠনটির সদস্যরা।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার ফোয়ারার সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি আল আমিন এম তাওহীদ বলেন, সারাদেশে শিশু ধর্ষণ নারী নির্যাতন বেড়েই চলেছে। এটি সমাজের চরম অবক্ষয়। এখন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। মাদকে পুরো দেশ শেষ হয়ে যাচ্ছে।
তিনি বলেন, সরকারকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে ক্রসফায়ার দিতে হবে। মাদক কারবারি ও মাদক সেবীদের আস্তানা ধ্বংস করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- রাজনৈতিক বিশ্লেষক উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। তিনি বলেন, দেশে সবধরনের অপরাধ বন্ধে সরকারকে কঠোর হতে হবে। পুনরায় যেন এসব অপরাধ সংঘটিত না হতে পারে।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনটিরউপদেষ্টা নুরুল ইসলাম হুদা, মোহাম্মাদ সালু, ইমরান হাদি ও তালহা সরকার।
জাকির হোসেন, লামিয়া আক্তার, এম এ রুমেল, রাকিব হোসেন শাওন, জাহিদুল ইসলাম রেদওয়ান ও আফ্লাম মাহমুদ রাসেলসহ সংগঠনটির সকল স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য