• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বান্দরবানের রেতলাংয়ে যৌথ বাহিনীর অভিযান চলমান: আইএসপিআর

বান্দরবান প্রতিনিধি    ৩ জুলাই ২০২৬, ০৭:১০ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বান্দরবানের দুর্গম রেতলাং এলাকা ও এর আশপাশে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে দেয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রেতলাং এলাকায় গত ২৮ জুন থেকে নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান অভিযানের নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বেশি তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। সবাইকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়ন হচ্ছে: টুকু
সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ ও স্বপদে পুনর্বহালের দাবি অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ। ছবি: সংগৃহীত
অভিযোগ ‘ষড়যন্ত্রমূলক’, ন্যায়বিচারের দাবি অধ্যক্ষের
কৃষিজমিতে ব্যবহৃত চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় সেচ কার্যক্রম নিয়ে উদ্বেগে স্থানীয় কৃষকরা। ছবি: ভিওডি বাংলা
যাদবপুরে এক রাতেই চার ট্রান্সফরমার চুরি