• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভিসা আবেদনে অভূতপূর্ব সাড়া, কৃতজ্ঞ ভারতীয় হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক    ৩ জুলাই ২০২৬, ০৬:২৯ পি.এম.
ভারতীয় ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের ভিড়
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। গত ২৮ জুন সেবা চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে। মন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
উজানের ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, বাড়ছে বন্যার শঙ্কাও। ছবি : সংগৃহীত
জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, ঝুঁকিতে ব্রহ্মপুত্র-মেঘনা: এফএফডব্লিউসি
মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত
বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসানীতি