টপ নিউজ
চেক-স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬, ০৩:১৯ পি.এম.

ছবি: সংগৃহীত
চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা এবং সামরিক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ ছাড়া তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।
এর আগে, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাবাহিনী প্রধান।
ভিওডি বাংলা/আ








মন্তব্য