• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৯:০০ এ.এম.
তেহরানের একটি সড়কে টানানো আলী খামেনির বিশাল বিলবোর্ড। ছবি: এএফপি
তেহরানের একটি সড়কে টানানো আলী খামেনির বিশাল বিলবোর্ড। ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে রাজধানী তেহরানে নজিরবিহীন জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, জানাজায় অংশ নিতে ২ কোটিরও বেশি মানুষ তেহরানে জড়ো হতে পারেন। এতে রাজধানীর প্রায় এক কোটি বাসিন্দার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষের উপস্থিতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

খামেনির মৃত্যুতে ইরানজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। রাজধানী তেহরান ছাড়াও পবিত্র নগরী কুম ও মাশহাদে পৃথকভাবে শোকসভা, ধর্মীয় অনুষ্ঠান ও জানাজার আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বলছে, এসব স্থানেও বিপুল মানুষের সমাগম হবে।

দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে নিহত হন বলে দাবি করেছে ইরান। ওই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের সংঘাত শুরু হয়।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ৪ জুলাই তেহরানে খামেনির আনুষ্ঠানিক জানাজার কার্যক্রম শুরু হবে। এরপর ৭ জুলাই কুমে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবশেষে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে তাকে দাফন করা হবে। মাশহাদই খামেনির জন্মস্থান হিসেবে পরিচিত।

খামেনির মৃত্যু ঘিরে দেশটির বিভিন্ন শহরে তার ছবি সংবলিত পোস্টার, ব্যানার ও বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোক প্রকাশ ও নানা আয়োজনের প্রচারণা। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ভবনগুলোতে কালো পতাকা টানাতে দেখা গেছে।

সূত্র: আল-জাজিরা

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
উদ্ধার মহড়ায় সিনেমা স্টাইলে বিয়ের প্রস্তাব
ছবি: সংগৃহীত
কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৩
বেঙ্গালুরুর একটি ডে-কেয়ার সেন্টারে শিশু নির্যাতন। ছবি: সংগৃহীত
ডে-কেয়ারে শিশু নির্যাতন, গ্রেপ্তার ৫ কর্মী