• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি    ৩ জুলাই ২০২৬, ০৬:০৬ পি.এম.
‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। এবার ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, ‘এ তপ্ত গ্রীষ্মে বিদ্যুতের সার্ভিস নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে। আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার করেছি। সেখানে যোগাযোগ করে সমাধানের নির্দেশনা দিয়েছি।’

শনিবার (৩ জুলাই) যশোর সার্কিট হাউজে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগণের সরকার। জনগণকে সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘নাগরিকদের স্বস্তি দিতে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়। যা পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। মধ্যে প্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের মা-বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তখনই নাগরিকদের স্বস্তি দিতে আমরা রাতারাতি মূল্য সমন্বয় করেছি। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে সস্তিতে আনা হবে।’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
উজানের ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, বাড়ছে বন্যার শঙ্কাও। ছবি : সংগৃহীত
জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, ঝুঁকিতে ব্রহ্মপুত্র-মেঘনা: এফএফডব্লিউসি
মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত
বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসানীতি