• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গ্যাস বিলের নামে প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল তিতাস

ভিওডি বাংলা ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৬:১১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্যাস বিল আদায়ের নামে প্রতারণার ফাঁদ পেতে সক্রিয় হয়েছে একটি চক্র। এ ধরনের প্রতারণা থেকে গ্রাহকদের সতর্ক থাকতে বিশেষ বার্তা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সম্প্রতি জারি করা এক সতর্কবার্তায় তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে যোগাযোগ করছে। তারা বকেয়া গ্যাস বিলের কথা বলে ভয়ভীতি প্রদর্শন করছে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠাতে চাপ সৃষ্টি করছে।

এ বিষয়ে গ্রাহকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিতাস বলেছে, শুধুমাত্র কোম্পানির নির্ধারিত ব্যাংক এবং অনুমোদিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ যেমন বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করতে হবে। কোনো ব্যক্তিগত বিকাশ নম্বরে গ্যাস বিলের টাকা পাঠাতে নিষেধ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতারক চক্রের হাত থেকে নিরাপদ থাকতে প্রয়োজনে সংশ্লিষ্ট অফিস কিংবা তিতাস গ্যাসের ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
উজানের ভারি বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে, বাড়ছে বন্যার শঙ্কাও। ছবি : সংগৃহীত
জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, ঝুঁকিতে ব্রহ্মপুত্র-মেঘনা: এফএফডব্লিউসি
মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসানীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত
বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসানীতি