• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের টানাপোড়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের সম্পর্কের টানাটানি চলছে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গত অক্টোবরে বিএনপির কাছে ৩৫টি আসনের তালিকা জমা দেওয়া হয়। পরে তালিকা কাটছাঁট করে ২৫ আসনে নামানো হয়। তবে গত রোববার রাতে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ১০টি আসনের দাবি তোলে গণঅধিকার পরিষদ। এর মধ্যে নিম্নকক্ষে সাতজন, উচ্চকক্ষে দুজন এবং একজন নারী সংরক্ষিত আসন। 

বিএনপির পক্ষ থেকে নিম্নকক্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য পটুয়াখালী-৩, সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য ঝিনাইদহ-২ আসন ছাড় দেওয়ার বিষয় নিশ্চিত করা হয়। পাশাপাশি উচ্চকক্ষ ও সংরক্ষিত আসনের দাবি মানার কথাও জানানো হয়। তবে এতে রাজি হননি গণঅধিকার পরিষদের নেতারা। তারা নিম্নকক্ষে চারটি আসনের কম মানবেন না বলে জানান। এতে সমঝোতা ভেস্তে যায়। 

জানতে চাইলে গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান মামুন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতাদের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির নেতাকর্মীরা জানান, আসন সমঝোতায় দলের সিনিয়র সভাপতি ফারুক হাসান ও সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান মামুনের আসন নিশ্চয়তা না পাওয়ায় দল বিভক্ত হয়ে পড়ে। বিএনপির সঙ্গে দুই আসন নিয়ে সমঝোতা হলে দলটি ভেঙে যেতে পারে– এই আশঙ্কা থেকে বিএনপির সঙ্গে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত এসেছে। 

সূত্র জানায়, গণঅধিকার পরিষদ না গেলেও তাদের কেউ কেউ বিএনপিতে যোগদান করে নির্বাচন করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ