• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৭ ডিগ্রিতে

   ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ এ.এম.
ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি 

হিমালয় সংলগ্ন হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহের কবলে উত্তরে জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। তবে বিগত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কমে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। তবে উত্তরের হিমেল বাতাসে কনকনে ঠান্ডা অব্যাহত রয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ, যা গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে, তীব্র শীত ও আবারও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। একটানা শীতের কারণে মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি। বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। এ সময়ে সতর্কতার কোনো বিকল্প নেই। সব সময় গরম কাপড় পরতে হবে। গরম খাবার খেতে হবে। শাকসবজি বেশি করে খেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয় পর্বতের নিকটবর্তী উত্তরের জেলা পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

মামুন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাসহ যেসব এলাকায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস
ঢাকাসহ যেসব এলাকায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
রাতেই ৬ অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
রাতেই ৬ অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত