• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
খালেদা জিয়ার জানাজার নামাজ সম্পন্ন-ছবি-ভিওডি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার জানাজা নামাজ পড়ান।

প্রাথমিকভাবে জানাজা বেলা ২টায় হওয়ার কথা থাকলেও তা বিকেল ৩টার পর অনুষ্ঠিত হয়। জানাজার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ।

মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত জনস্রোত লক্ষ্য করা যায়। মানুষেরা যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে জানাজায় অংশ নেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। তাকে বহন করা হয় লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে মরদেহ পৌঁছে দেয়।

বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ।

সকালে ৮টা ৫৪ মিনিটে মরদেহ রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। প্রথমে তার বাসভবন ফিরোজায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউস্থ বাসায় পৌঁছে। সেখানে স্বজন ও নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। বেলা ১১টা ৫ মিনিটে মরদেহ বহনকারী ভ্যানটি জানাজার জন্য যাত্রা শুরু করে।

বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ।

বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। ভারতের, পাকিস্তানের ও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধি জানাজায় উপস্থিত থাকেন।

মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩ দিনের রাষ্ট্রীয় শোক (৩১ ডিসেম্বর–২ জানুয়ারি) ঘোষণা করা হয়েছে। এছাড়া জানাজা উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ