• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

রাজধানী থেকে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পি.এম.
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার অপসারণ কর্মসূচি উদ্বোধন-ছবি-ভিওডি বাংলা

রাজধানী ঢাকা থেকে বিএনপি নগরের সৌন্দর্য বজায় রাখার উদ্যোগে নেতাকর্মীদের নামে-বেনামে থাকা সব ধরনের ব্যানার ও ফেস্টুন সরানো শুরু করেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার খুলে এই কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও নাগরিক অধিকার লঙ্ঘন এবং নগর সৌন্দর্য নষ্ট হলে তা গ্রহণযোগ্য নয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল ও ছাত্রদলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকের ব্যানার কিছুদিন রাখা হবে, তবে অন্য সব ব্যানার তিন দিনের মধ্যে অপসারণ করা হবে।

রিজভী আরও বলেন, সভ্য দেশে রাস্তার ধারে অনিয়মিতভাবে ব্যানার লাগানো সোভা পায় না; রাজনৈতিক কর্মসূচির সময় ব্যানার লাগানো যেতে পারে, তবে কর্মসূচি শেষে তা সরানো জরুরি।

শহরের ব্যানার-ফেস্টুন অপসারণের দায়িত্ব যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে। এ কর্মসূচি পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায়ও বাস্তবায়িত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
আ. লীগ-বিএনপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা নাহিদ ইসলামের
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ
রামিসার মায়ের চিকিৎসা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ